শর্তাবলী (Terms & Conditions)

সর্বশেষ আপডেট: ১ ডিসেম্বর ২০২৫

Bonicbd-এর সার্ভিস ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ওয়েবসাইট বা সার্ভিস ব্যবহার করার অর্থ হলো আপনি নিচের শর্তাবলীতে সম্মত হয়েছেন।

১. সার্ভিস ব্যবহার

Bonicbd একটি Managed GTM Server প্রোভাইডার। আমাদের সার্ভিস ব্যবহার করে কোনো বেআইনি কাজ, ফিশিং, বা স্প্যামিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো সার্ভারে সন্দেহজনক ট্রাফিক বা অ্যাটাক লক্ষ্য করা হয়, তবে আমরা সেই অ্যাকাউন্ট সাসপেন্ড করার অধিকার রাখি।

২. পেমেন্ট এবং সাবস্ক্রিপশন

  • আমাদের সকল সার্ভিস প্রি-পেইড (Pre-paid) মেথডে চলে।
  • সাবস্ক্রিপশন রিনিউ করার জন্য নির্দিষ্ট তারিখের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট না করলে ৩ দিন পর সার্ভার অটোমেটিক টার্মিনেট হয়ে যেতে পারে।

৩. রিফান্ড পলিসি

আমরা আমাদের সার্ভিসের মানের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবুও যদি কোনো কারণে আপনি সন্তুষ্ট না হন, তবে সার্ভিস কেনার ৩ দিনের (৭২ ঘণ্টা) মধ্যে রিফান্ড ক্লেইম করতে পারবেন। ৩ দিন অতিক্রান্ত হলে কোনো রিফান্ড রিকোয়েস্ট গ্রহণযোগ্য হবে না।

৪. ফেয়ার ইউসেজ পলিসি (Fair Usage)

আমাদের স্টার্টার প্ল্যানে ৬০ লাখ রিকোয়েস্ট লিমিট দেওয়া আছে। যদি কোনো মাসে আপনার রিকোয়েস্ট লিমিট ক্রস করে, তবে সার্ভার ডাউন হবে না, তবে আপনাকে পরবর্তী প্ল্যানে আপগ্রেড করার জন্য নোটিফিকেশন পাঠানো হবে।

সতর্কতা: সার্ভার ব্যবহার করে কোনো নিষিদ্ধ পণ্য (যেমন: ড্রাগস, অস্ত্র) বা অ্যাডাল্ট কন্টেন্ট প্রমোশন করা হলে কোনো নোটিশ ছাড়াই সার্ভিস বাতিল করা হবে।

৫. সীমাবদ্ধতা (Limitation of Liability)

থার্ড পার্টি প্ল্যাটফর্মের (যেমন: Facebook, Google) অ্যালগরিদম আপডেট বা পলিসি পরিবর্তনের কারণে যদি ট্র্যাকিংয়ে কোনো প্রভাব পড়ে, তার জন্য Bonicbd দায়ী থাকবে না। তবে আমরা সবসময় লেটেস্ট আপডেটের সাথে তাল মিলিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করি।

৬. যোগাযোগ

যেকোনো আইনি বা সাধারণ জিজ্ঞাসার জন্য মেইল করুন: legal@bonicbd.com