আমরা শুধুমাত্র একটি সার্ভার প্রভাইডার নই। আমরা ডেটা অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং সলিউশনের এক নির্ভরযোগ্য নাম।
বাংলাদেশের ই-কমার্স এবং ডিজিটাল বিজনেসগুলোকে "Data-Driven" শক্তিতে রূপান্তর করা। আমরা এমন একটি ইকোসিস্টেম তৈরি করতে চাই যেখানে প্রতিটি বিজনেস তাদের কাস্টমার ডেটা ১০০% একুরেটলি ট্র্যাক করতে পারবে এবং কোনো থার্ড-পার্টি প্ল্যাটফর্মের (যেমন Facebook/Google) ওপর নির্ভরশীল থাকবে না।
সার্ভার সাইড ট্র্যাকিং প্রযুক্তিকে সহজলভ্য এবং সাশ্রয়ী করা। Stape.io বা বিদেশী প্ল্যাটফর্মের জটিল প্রাইসিং এবং পেমেন্ট সমস্যা দূর করে, আমরা দিচ্ছি সম্পূর্ণ দেশীয় পেমেন্ট গেটওয়ে এবং ২৪/৭ লোকাল সাপোর্ট, যাতে টেকনিক্যাল বাধা আপনার বিজনেসের পথে বাধা না হয়।
২০২১ সালে iOS 14 আপডেটের পর যখন ট্র্যাকিং দুনিয়া এলোমেলো হয়ে গেল, তখন আমরা দেখলাম বাংলাদেশের মার্কেটাররা সঠিক ডেটা পাচ্ছে না। বিদেশী সলিউশনগুলো অনেক ব্যয়বহুল এবং পেমেন্ট করা কঠিন।
সেই অভাব থেকেই Bonicbd-এর যাত্রা শুরু। আমরা তৈরি করলাম নিজস্ব Custom Loader প্রযুক্তি এবং Metrics.js স্ক্রিপ্ট, যা ব্রাউজার অ্যাড-ব্লকারকে বাইপাস করতে সক্ষম। আজ আমরা গর্বের সাথে শত শত বিজনেসের ব্যাক-এন্ড ট্র্যাকিং পার্টনার হিসেবে কাজ করছি।